২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাইক্রোবাস চালক খুন

ফরিদপুরে একজন মাইক্রোবাস চালক খুন হয়েছে। বুধবার সকালে ফরিদপুর--বরিশাল সড়কের শংকরপাশা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহত মাইক্রোবাস চালকের নাম আলীম সিকদার (২৭)।

পুলিশ সূত্র জানায়, আলীম সিকদার মঙ্গলবার গাড়ি নিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।  

এ হত্যাকা-ের প্রতিবাদে ফরিদপুর রেন্ট--এ--কার শ্রমিক ইউনিয়ন কালো ব্যাজ ধারন করে শহরে বিক্ষোভ মিছিল এবং দিনব্যাপী ধর্মঘট পালন করেছে।