হাইকোর্টের আদেশ উপেক্ষা করে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন হত্যা মামলার আসামী ও ঢাকার নিু আদালতের এক কর্মচারি
হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ঢাকার নিু আদালতের এক কর্মচারী ও হত্যা মামলার আসামী হায়দার গাজী আদালতের কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি হায়দার গাজী ও অপর একজন আসামী বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ এবং মো: মিজানুর রহমান ভূইঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। পরে অভিযুক্তরা ওই জামিন দরখাস্ত প্রত্যাহার করতে চাইলে জামিনের দরখাস্তটি খারিজ করে আদালত তাদেরকে অতিসত্ত্বর সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পন করতে বলেন। কিন্তু আদালতের এই আদেশ অমান্য করে আসামী দিব্যি আদালতে কর্মরত রয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে ঢাকার আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মাদারীপুরের একটি হত্যা মামলার আসামী ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের পিয়ন হায়দার গাজী গত বছরের ১৭ ডিসেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভদ্রখোলা গ্রামের নাসিরকে বিষ প্রয়োগে হত্যা করে। পরে নিহতের মা নূরজাহান বেগম বাদি হয়ে মাদারীপুর সদর থানায় হায়দার গাজী ও তার ভাই ফারুক গাজীসহ ২৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদেরকে অতিসত্ত্বর আদালতে আত্মসমর্পন করার নির্দেশ দেন।
