কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জের নতুন বাজারে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত ও অপর ছয়জন আহত হয়েছে।
নিহত পিয়াস (৩) চরকাঁকড়া গ্রামের আজিজুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টায় চরকাঁকড়া নতুন বাজারের কাছে একটি বাসের (নোয়াখালী-জ-০৫-০০৩৯) সাথে বিপরীত দিক থেকে আসা টেম্পো (চট্ট-মেট্রো-দ-০২-২০০৭)-এর মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো রানী (৩০), প্রিয়া (৫), খুরশিদ আলম (১৯), রুমন (২২), তাসলিমা আক্তার (১৯) ও মাইনউদ্দিন (১৬) কে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও কোম্পানীগঞ্জ মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
