বিশ্ব মেধা দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার বিশ্ব মেধা দিবস পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
২০০২ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হলেও মেধা সম্পদ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য পর্যাপ্ত লোকবল, প্রযুক্তিগত দক্ষতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নেই। ফলে আববিস্কারক, উৎপাদনকারী, শিল্পী ও সাহিত্যিকরা তাদের কর্মের যথাযথ নিরাপত্তা পাচ্ছেন না।
১৯১১ সালের পেটেন্টস অ্যান্ড ডিজাইন অ্যাক্ট, ১৯৪০ সালের ট্রেডমার্কস অ্যাক্ট এবং ১৯৬২ সালের কপিরাইট অর্ডিনেন্সের (যা পরবর্তীতে কপিরাইট অ্যাক্ট ২০০০) এই তিনটি আইনের মাধ্যমে দেশে মেধা সম্পদ সংরক্ষণ ও নিরাপত্তার বিধান করা হয়।
