২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা দাবিতে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদ

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদ সরকারের সংশ্লিষ্ট বিভাগে মূল বেতনের সমপরিমান আর্থিক সাহায্যের দাবিসহ ১০ দফা দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তাদের দাবিগুলো এ মাসের মধ্যে বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে সংযুক্ত পরিষদ।

সচিবালয় সংযুক্ত পরিষদ লিখিতভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগে তাদের দাবি দাওয়া জানিয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে ২০০৫ সালে নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা দেওয়ার পর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন, চাল, ডাল, তেল, আটা, ময়দার দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় সেগুলো তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে দ্রব্য মূল্যের কথা চিন্তা করে ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা বৃদ্ধিসহ জিনিস পত্রের দাম বাড়ার কারণে কর্মচারিরা যে পরিমান আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে সে দিক বিবেচনা করে মূল বেতনের সমপরিমাণ আর্থিক সাহায্য প্রদান করতে হবে।

এছাড়াও বসবাসের অনুপযোগী মতিঝিল এজিবি কলোনির ৩৬০ জন কর্মচারিকে নতুন বাসা বরাদ্দ দিতে হবে।

এদিকে সচিবালয় সমবায় সমিতি থেকে ২৩ লাখ টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত দুই নেতার বিদায় অনুষ্ঠানে একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও একটি গ্রুপ অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেয়।

ওই দুই নেতার বিরুদ্ধে সচিবালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিলি করা হয়। সচিবালয় এসব ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।