২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য বৃদ্ধি মোকাবেলায় সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রনয়ণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা

আর্র্ন্তজাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে, অর্থনীতিতে সৃষ্টি হওয়া সংকট মোকাবেলায়, দেশের নেতৃত্বস্থানীয় অর্থনীতিবিদরা স্বল্প মেয়াদী পরিকল্পনা প্রনয়ণের পরিবর্তে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তৈরীর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিুবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তা নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের পরিবর্তে তারা শুধুমাত্র পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধির পরামর্শ দেন।

অর্থ মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পণা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে প্রাক-বাজেট বৈঠক শেষে, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সমস্যা স্বল্প মেয়াদী কোন বিষয় না, কারণ পরবর্তী বছরেও তেলের দাম বাড়তে পারে। আমাদের অর্থনীতিকে অবশ্যই এই চাপ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘আমরা এই মূহুর্তে ডিজেল ও কেরোসিনের দাম না বাড়ানোর কথা মন্ত্রীকে বলেছি।

তেলের মূল্য বাড়াতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাইফুর রহমান বলেছেন, যা জনগণের জন্য কম বেদনাদায়ক এবং অর্থনীতির জন্য কম ক্ষতিকারক হবে, তাই করা হবে।

সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্রাচার্য, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আবু আহমেদ, অর্থ সচিব সিদ্দিকুর রহমান, পরিকল্পনা সচিব আখতার আহমেদ খান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী এবং ঈসমাইল জাবিউল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘তেলের দাম বাড়ানো প্রয়োজন, কিন্তু এটা অবশ্যই গ্রহণযোগ্য সীমার মধ্যে হতে হবে’।

দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, তেলের দাম বাড়ানো সরকারের জন্য অতি জরুরী, কিন্তু দায়িত্ব সমন্বয়ের মত, সরকার তেলের দাম সমন্বয়ের বিকল্প উপায় খুঁজে বের করতে পারে।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে যদি রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর ঋণ দেওয়া অবহ্যত থাকে, তাহলে বেসরকারী খাতের উন্নয়নে তারা কিভাবে সহযোগিতা করবে।

তিনি বলেন, যদি তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়, তাহলে বস্ত্র ও তৈরী পোশাক শিল্প আরো ভালো করবে।

দেবপ্রিয় বলেন, দেশের বৈদেশিক লেনদেন ভারসম্যের উপর চাপ এড়াতে, সরকার তেল আমদানীর জন্য সহজ শর্তে বাইরের উৎস থেকে ঋণ নিতে পারে।

যদিও সাইফুর রহমান বলেছেন, দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি)’র আলোকে আগামী বছরের বাজেট তৈরী করা হবে।