ভিন্ন নামে একমুখী শিক্ষাক্রম চালুর উদ্যোগে উদ্বেগ
দেশের শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ও ছাত্রদের আন্দোলনের মুখে স্থগিত হয়ে যাওয়া তথাকথিত একমুখী শিক্ষাক্রম ভিন্ন নামে চালুর ব্যাপারে নতুন করে সরকারি তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা আন্দোলন মঞ্চ।
শিক্ষা আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকাশ নতুন করে একমুখী শিক্ষাক্রম চালুর তৎপরতাকে জনগণের আরও কিছু কষ্টার্জিত অর্থ তসরুফের আয়োজন বলে আখ্যায়িত করেন।
শিক্ষা আন্দোলন মঞ্চের বিবৃতিতে সোমবার অবিলম্বে তা বন্ধ করে ওই প্রকল্প পুরোপুরি বাতিল করার জন্যে সরকারের প্রতি দাবি জানানো হয়।
