২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ডাকাত নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঞ্চনেশ্বর গ্রামে পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:50 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহত ডাকাত দলের সর্দারের নাম জেল হক। তার বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে।

পুলিশ জানায়, তাড়াশ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে উপজেলার কুমাজপুর গ্রাম থেকে জেল হককে গ্রেপ্তার করে।

জেল হকের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাঞ্চনেশ্বর গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেল হকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জেল হক পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিন রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত জেল হকের বিরুদ্ধে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়াসহ পাঁচটি থানায় হত্যা, ডাকাতি এবং অপহরণসহ কমপক্ষে ১৬টি মামলা রয়েছে।