২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় অ্যাকশন এইডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাসরীন হকের মৃত্যু

অ্যাকশন এইড বাংলাদেশ- এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাসরীন হক সোমবার প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ধানমন্ডির নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি তাকে ধাক্কা দিলে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ইনটেসিভ কেয়ার ইউনিটে সারাদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উন্নয়ন কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান এবং তার অবস্থার খোঁজ খবর নেন।