২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শিশু শিক্ষা সপ্তাহ পালনের উদ্যোগ

‘মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক’ এই প্রতিপাদ্য নিয়ে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের গ্লোবাল এ্যাকশন উইক উদযাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এ উপলক্ষ্যে বুধবার জাতীয় সংসদের এলডি হলে ‘শিশুদের মুখোমুখি আইনপ্রণেতাগণ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পার্লামেন্টারী ককাস অন এডুকেশন, পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট, কমনওয়েলথ এডুকেশন ফান্ড এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

সভায় উপস্থিত থাকবেন ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী, বাংলাদেশ পার্লামেন্টারী ককাস অন এডুকেশনের আনম এহছানুল হক মিলন, সুরঞ্জিত সেনগুপ্ত, দুর্নীতি দমন কমিশনের অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, র্অনীতিবিদ আতিউর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় তারা দেশের সুবিধাবঞ্চিত ও দারিদ্রপীড়িত শতাধিক শিশুর বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।     

১৯৯৯ সালে ‘সবার জন্য শিক্ষা’ আন্দোলনের লক্ষ্য নিয়ে ‘গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন’ এর যাত্রা শুরু হয়। প্রতিবছর এপ্রিল মাসে গ্লোবাল এ্যাকশন উইক পালন করা হয়। এবারে বিশ্বজুড়ে এ উইকের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর জন্য চাই শিক্ষক’।

সবার জন্য শিক্ষা কর্মসূচীর মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার সুবিধাবঞ্চিত ১২ কোটির বেশি শিশু এবং প্রায় ৮৯ কোটি বয়স্ক ব্যক্তিকে মৌলিক শিক্ষা কার্যক্রমে অর্šÍভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।