২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া শহরে দমকা বাতাসে দেওয়াল ধসে ৩ ছাত্রছাত্রী আহত

বগুড়া শহরের লতিফপুর এলাকায় সোমবার সকালে ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে সীমানা প্রাচীর ধসে পুলিশ লাইন স্কুলের ৩ ছাত্রছাত্রী আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আহতরা হলো- ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র লতিফপুর কলোনির আবদুল হালিমের ছেলে রাকিব হাসান (১২), একই এলাকার পুলিশের হাবিলদার বিশ্বনাথের মেয়ে প্রিয়াংকা রানী (১২) ও চকলোকমানের আশরাফুর রহমানের ছেলে আতিকুর রহমান (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে প্রচ- ঝড়ো হাওয়া শুরু হলে স্কুলের উত্তরপার্শ্বে ব্যক্তিমালিকানাধীন একটি জমির সীমানা প্রাচীর ধসে পড়ে। প্রাচীরের নিচে চাপা পড়ে ওই তিন শিক্ষার্থ আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে রাকিবের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।