বাংলাদেশে মঙ্গলবার থেকে ছাপা হবে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন
রাজধানীর সংবাদপত্র স্টলসমূহে মঙ্গলবার থেকে শোভা পাবে বিশ্বখ্যাত দৈনিক ‘ দ্য ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন’ (আইএইচটি)। আইএইচটি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।
পত্রিকাটির প্রকাশক মাইকেল জনসন বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বের সকল সংবাদ পাঠকদের কাছে আমাদের সংবাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থেকেই আমরা বাংলাদেশ থেকে এটি প্রকাশ করছি। দ্য নিউইয়র্ক টাইমস কোম্পানি ২০০৩ সালের জানুয়ারিতে আইএইচটি’র শতভাগ মালিকানা কিনে নেয়।
আর্ন্তজাতিক সংবাদপত্র জগতের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বিশ্বের ৩৩ স্থান (ঢাকাসহ) থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকাটির বিষয় ক্ষেত্র ১৮০টি দেশজুড়ে। প্যারিসে ১৮৮৭ সালে সংবাদপত্রটির প্রথম প্রকাশ।
বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকাটির খুচরা মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা, আর এক বছরের জন্য গ্রাহক হতে চাইলে একজন পাঠককে খরচ করতে ১৮ হাজার টাকা।
