বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৬
বগুড়ার শাহজাহানপুর থানার বাবুপুকুরের কাছে সোমবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী কলাভর্তি একটি ট্রাক যাত্রীবাহী নসিমন পরিবহনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আহতরা বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
