২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের আটপাড়া কয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত

জয়পুরহাটের আটপাড়া কয়া সীমান্তে সোমবার ভোরে বিএসএফ একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহত বাংলাদেশীর নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি জয়পুরহাটের বাগজানা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

জয়পুরহাট ২৯ ব্যাটেলিয়নের বিডিআর অধিনায়ক আবু হেনা গোলাম মোস্তফা জানান, সাইফুল আটপাড়া কয়া সীমান্ত অতিক্রম করে ভারতের পাঁচশো গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই সাইফুল নিহত হয়।

ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে লাশ বিডিআিরের কাছে হস্তান্তর করা হবে বলে বিডিআর সূত্র জানায়।