২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে অগ্নিকান্ডে ২৩টি বাড়ি ভস্মিভূত, প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্রগ্রাম মহানগরীতে রোববার কয়েক ঘন্টার ব্যাবধানে পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ২৩ টি বসত বাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ ভস্মিভূত এবং শতাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে।

পটিয়া উপজেলার কাগজিপাড়া গ্রামে একটি বাড়ির চুলা থেকে সৃষ্ট আগুনে ২১ টি ঘর পুড়ে যায়।

দমকল বাহিনীর পটিয়া স্টেশনের দু’টি দল প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অপর ঘটনায় বাঁকখালীতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দুইটি ঘর ভস্মিভূত হলে, প্রায় এক লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়।