দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ২ বাংলাদেশী কৃষকের লাশ হস্তান্তর
দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশী কৃষকের লাশ রোব্বার বিডিআর এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিডিআর সূত্র জানায়, সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে অটোর জিরো পয়েন্টে ১৫ রাইফেলস্ ব্যাটালিয়নের বিডিআর এর সিও ও বিওপি ক্যাম্পের কমান্ডার এবং ভারতের ২০০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয়। এ সময় লাশ গ্রহণ করেন দিনাজপুরের কোতআলী থানার এসআই হাবিবুর রহমান।
উল্লেখ্য, শুক্রবার বড়গ্রাম সীমান্তের কাছে কৃষি কাজ করার সময় সদর উপজেলার দানীহারি গ্রামের কৃষক বাবুল হোসেন এবং বড়গ্রামের রশিদুল ইসলাম বিএসএফ এর গুলিতে নিহত হন।
