২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৯ জনকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহী সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে সরকার পক্ষের সমঝোতার এক সপ্তাহের মাথায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৯ জন কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রোববার অফিস চলাকালে রিলিজের চিঠিগুলো কর্মচারীদের হাতে পৌঁছে বলে সমিতি সূত্র জানায়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিরউদ্দীন আহম্মেদ খাঁ জানান, পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়কের দাবি ছিল স্থানীয় সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করতে হবে। সে দাবির প্রেক্ষিতেই ২৯ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এর আগে ৩১ জনকে বদলি করা হয়। তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।