২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে অগ্নিকান্ডে ৮ আহত, ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চট্রগ্রামে ২৪ ঘন্টায় পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে আটজন আহত এবং ৫০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ও মির্জাপুর গ্রামে শুক্রবার রাতে পৃথক দু'টি অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ টি বস্তিঘর ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ওই দু'টি স্থানে অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে আট জন আহত এবং ৫০ লাখ টাকার সম্পত্তি ভস্মিভূত হয়।

তৃতীয় ঘটনাটি ঘটে চট্রগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে। শনিবার বিকাল ৪টার দিকে বিএইচবি কোম্পানীর অ্যামব্রোয়ডারী ও প্রিন্টিং শাখায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট ওই অগ্নিকান্ডে কারখানার যন্ত্রপাতিসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভস্মিভূত হয়।