ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কাফি বিল্লার মৃত্যু
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. কাফি বিল্লাহ ১৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
তিনি যুক্তরাষ্ট্রের জৈব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মেডিমিউলে হেল্থ ইকোনমিক্্ের ম্যানেজার হিসেবে যোগ দিয়ে ছিলেন।
তিনি নারকোটিক্্র এ্যান্ড লিকার ডিপার্টমেন্টের সাবেক কন্ট্রোলার মরহুম এমএ কাশেম ও মিসেস বুলবুল--ই --জান্নাতের কনিষ্ঠ পুত্র।
২৪ এপ্রিল তার মরদেহ ঢাকায় আসবে। তার নামাযে জানাযা ওইদিনই বাদ আছর গুলশান মসজিদে অনুষ্ঠিত হবে এবং বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি স্ত্রী , পাঁচ বছরের শিশু কণ্যা, মা, দুইবোন ও এক ভাইসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
