২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রা নদীতে বাস ডুবিতে নিহতের ঘটনায় শেখ সেলিমের শোক

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি নড়াইলের চিত্রা নদীতে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনায় বরযাত্রীবাহী বাস পানিতে ডুবে প্রায় অর্ধ শত মানুষ নিখোঁজ ও নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত ও নিখোঁজ ব্যক্তিদের বেশিরভাগেরই বাড়ি গোপালগঞ্জ ও নড়াইলে।

শনিবার এক শোক বিবৃতিতে গোপালগঞ্জের স্থানীয় এই সংসদ সদস্য নিহতদের বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।