২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট ফুড, সফট ড্রিংক মানব দেহের জন্যে ক্ষতিকর

চর্বী জাতীয় খাদ্য বিশেষ করে ফাস্ট ফুড খুব সহজেই হৃদরোগ সংক্রান্ত যে কোন ব্যাধী, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

দেশের পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে কাজ করে এমন সংগঠন পরিবেশ বাচাঁও আন্দোলনের এক সেমিনারে এ কথা বলা হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মানসিক রোগ বিশেষজ্ঞ ড. মোহিত কমলের সভাপতিত্বে সেমিনারে বিখ্যাত চিকিৎসক অধ্যাপক সুভাগত চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

অধ্যাপক সুভাগত তার নিবন্ধে মন্তব্য করেন, বাজারে প্রাপ্ত ফাস্টফুডে হাইড্রোজেনেটেড ফ্যাট রয়েছে, যাকে অন্য ভাষায় ‘ট্রান্স-ফ্যাট’ বলা হয়। এ ফ্যাট খাবারকে অনেক সুস্বাদু করে তোলে।

সাভাবিক ফ্যাটের তুলনায় ট্রান্স-ফ্যাট অনেক ক্ষতিকর বলে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ৮০ হাজার মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, আমারা যদি মোট খাদ্যের মাত্র তিন শতাংশ ট্রান্স ফ্যাট গ্রহণ করি তাহলে আমাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার মাত্রা ৫০ শতাংশ বেড়ে যায়।

তিনি বলেন, সারা বিশ্বের মানুষ মারাত্মকভাবে মানসিক দিক দিয়ে ফাস্ট ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েছে যা বাণিজ্যিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করে ট্যান্স ফ্রাট স্বাভাবিক ফ্যাটের তুলনায় মানব দেহে ছয় গুন বেশি ক্ষতি করে।

তিনি বলেন, সফট ড্রিংক দেহের কোন উপকারে আসে না। বরং এতে দেহে পানি শুন্যতা সৃষ্টি করে এবং হজম শক্তি কমিয়ে দেয়।