২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে বাস--ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত

ফেনী--নোয়াখালী মহাসড়কে বুধবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় সেরপুরের নূরআলম (৪৫), ফিরোজা বেগম (৪২), ভোলার দৌলত খানের মো. ইসমাইল (৪৬) এবং মো. শাহাজান (৫৫) স্থানীয় হলিফ্যামিলি ও সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে লক্ষীপুরগামী বিসমিল্লাহ সার্ভিস (চট্টগ্রাম--ট--০৫--০১৭৬) ও বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামি ইট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো--ট--২৪--০৫৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।