২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ের তা-বে পাঁচ শতাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে এবং বোরো ধান ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রাত ৮ টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে একঘন্টা ব্যাপী প্রচ- ঝড় ও দীর্ঘ সময়ের শিলা বৃষ্টিতে উপজেলার নাচোল পৌর এলাকাসহ, কসবা, নেজামপুর ও ফতেপুর এলাকার বিভিন্নগ্রামে এ ক্ষয়ক্ষতি হয়। অতিবৃষ্টিতে গ্রামের অনেক মাটির বাড়ি ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে। ফলে গ্রামবাসী খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ছাড়া রাস্তার দু’পাশের বেশ কিছু গাছ উপড়ে যাওয়ায় কয়েক ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

শিলাবৃষ্টির ফলে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা কৃষি অফিস।