২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

গাজীপুর সদরের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ পাঁচ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। নিহতদের একজন চ্যাম্পিয়ন হিউম্যান হলারের হেল্পার মাসুদ রানা (১৬)। নিহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে  ময়মনসিংহগামী পাথরভর্তি ট্রাক (যশোর-ট-১১-১১৭২)এর সাথে গাজীপুরগামী হিউম্যান হলার ‘চাম্পিয়ন’ (ঢাকা-মোট্রো-জ-১১-১১৫৪) এর সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পরে একজন মারা যায়।

আহতদের গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

পুলিশ যানবাহন দুটি আটক করেছে। তবে চালক দু’জনেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।