গাজীপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১০
গাজীপুর সদরের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ পাঁচ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
নিহতের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহগামী পাথরভর্তি ট্রাক (যশোর-ট-১১-১১৭২)এর সাথে গাজীপুরগামী হিউম্যান হলার ‘চাম্পিয়ন’ (ঢাকা-মোট্রো-জ-১১-১১৫৪) এর সাথে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পরে একজন মারা যায়।
আহতদের গাজীপুর সদর হাসপাতালে নেয়ার হলে গুরুতর আহত সাত জনকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ গাড়ী দুটোকে আটক করেছে। তবে ড্রাইভার দু’জনেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
