মেহেরপুরের চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার র্যাবের এনকাউন্টারে নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার চান্দাবাড়ি এলাকায় বুধবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের আঞ্চলিক কামান্ডার নিহত হয়েছে।
নিহতের নাম জহিরুল ইসলাম ওরফে পলাশ। সে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। চুয়াডাঙ্গার আলমনগর উপজেলায় তার বাড়ি।
র্যাব জানায়, র্যাবের একটি দল মঙ্গলবার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চরমপন্থি কমান্ডারকে গ্রেফতার করে।
পলাশের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য র্যাব সদস্যরা তাকে নিয়ে বুধবার ভোরে চান্দাবাড়ি এবং বেরগ্রাম এলাকায় অভিযানে যায়।
র্যাব সদস্যরা চান্দাবাড়ি এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পলাশের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই পলাশ নিহত হয়।
র্যাব জানায়, পলাশের বিরুদ্ধে জোড়া খুনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
