সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগ সোহরাওয়ার্দী কলেজ শাখার একজন নেতার মৃত্যু হয়েছে ।
নিহত ওই ছাত্রলীগ নেতার নাম আব্দুর রহিম ওরফে আকাশ (২২)। তিনি পিরোজপুর জেলার শেখ ইসহাক আলীর ছেলে।
আকাশ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম - সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের ক্যাডাররা ১২ এপ্রিল রাজনৈতিক দ্বন্দ্বের সুবাদে তাকে পিটিয়ে জখম করে।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে কলেজের কয়েকশ ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
