নিরপেক্ষ ভূমিকা পালনে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দেশের পুলিশ বাহিনীর প্রতি দেশের জণগনের কল্যানে, পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত লালসার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমী প্রাঙ্গনে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তাদের দায়িত্ব সেবামূলক বলে তিনি পুলিশ বাহিনীকে স্মরণ করে দিয়ে বলেন, আপনাদেরকে নিরপেক্ষ, মনযোগী ও সজাগ এবং প্রশিক্ষন ও অণুশীলনের মাধ্যমে পেশাগত নৈপূণ্য অর্জন করতে হবে।
খালেদা জিয়া শিক্ষানবিশ এএসপিদের প্রতি তাদের মেধার সর্ব্বোচ্চ ব্যাবহার এবং অপরাধমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়তে কঠোর পরিশ্রমেরও আহ্বান জানান।
দেশ থেকে সন্ত্রাস নির্মূলে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রয়োজন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, সংঘাতমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
অপরাধ নিয়ন্ত্রণে দেশের পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে সরকার গৃহিত বিভিন্ন বহুমুখী পদক্ষেপের কথা খালেদা জিয়া উল্লেখ করেন।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ২০০০ - ০১ অর্থবছরে পুলিশ বাহিনীর জন্যে বাজেট বরাদ্দ ৮৮৯ কোটি টাকা থেকে ২০০৫ - ০৬ অর্থবছরে তা এক হাজার সাত’শ দুই কোটি টাকায় উন্নীত, সর্বশেষ সাড়ে চার বছরে কনস্টেবল থেকে এএসপি পর্যায়ে ১৪ হাজার সাত’শ সাতানব্বই জনকে নিয়োগ দান, বাহিনীর সদস্যদেরকে আধুনিক অস্ত্র, সরজ্ঞাম ও যানবাহন সরবরাহ এবং আধুনিক প্রশিক্ষণের জন্যে দুই শতাধিক পুলিশ সদস্যকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালোয়েশিয়া, জাপান, সিংঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রেরণ।
দেশের মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে তিনি শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি জাতিসংঘ মিশনে পুলিশের গৌরবজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন।
তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথা উল্লেখ করে বলেন, দেশপ্রেমিক পুলিশ বাহিনী দায়িত্ব ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী একাডেমীতে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আইজিপি আব্দুল কাউয়ুম ও সারদা পুলিশ একাডেমীর অধ্যক্ষ হাসান মাহমুদ খন্দকার।
সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্যারেড পর্যবেক্ষণ ও সালাম গ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশ নেয়া সেরা অফিসারদের মধ্যে তিনি পদক বিতরণ করেন।
২৪তম বিসিএস এ উত্তীর্ণ ১৯জন মহিলাসহ ২০৫জন শিক্ষানবিশ এএসপি নয় মাসের প্রশিক্ষণ কোর্স শেষ করেন।
