বাংলাদেশের অর্থ সহায়তা নীতি বিষয়ে সিপিডি’র আলোচনা
সেন্টার ফর পলিসি ডায়ালগের সংলাপ কক্ষে সোমবার বাংলাদেশে অর্থ সহায়তা নীতি বিষয়ক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর রিসার্স ইন ইকোনোমি ডেভেলপমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড’র শিক্ষার্থী আসমা রহমান অনুষ্ঠানে তার গবেষণা পত্র উপস্থাপন করেন। গবেষণা পত্রে বাংলাদেশে অর্থ সহায়তা নীতি এবং দাতা সংগঠনগুলোর বিরাজমান সম্পর্কের কথা তুলে ধরা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবাহানের সভাপতিত্বে সভায় সমাপনি বক্তব্য রাখেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।
