২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

 নগরীর মালিবাগে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে। নিহতের নাম খাদিজা বেগম (৪০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে মালিবাগ রোডে ব্যারিকেড দিলে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে (ঢাকা মেট্রো- গ - ১১ -১৭৩৫) আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নিয়ন্ত্রণ করতে আসা ফায়ার ব্রিগেডের একটি ইউনিটেও তারা আগুন দেয়।

পুলিশ সূত্র জানায়, নিহত খাদিজা বেগম তার স্বামী, সন্তানসহ সোহাগ পরিবহনের একটি বাস থেকে নামার পর পরই এ ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, চিকিৎসার জন্যে তারা যশোর থেকে ঢাকা আসে।

বিরোধী কর্মীরা পরিবহনে আগুন ধরিয়ে দিয়েছে এমন খবর শুনে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হলে উত্তেজিত জনতার সাথে পুলিশের ধাওয়া পল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।