শেরপুরে স্ত্রী হত্যার দায়ে ১ জনের মৃত্যুদ-, ৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা
শেরপুরের একটি আদালত সোমবার স্ত্রী হত্যার দায়ে হাসিবুল হাসান লিটন নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিটন শেরপুর সদর উপজেলার বাদাতিঘড়িয়া গ্রামের ইউনুস আলী সরকারের ছেলে।
লিটনের দুই ভাই মিজানুর রহমান (৩২) ও মো: আরিফকে (২৫) সাত বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া তাদের মা হোসনে আরা বেগমকে এই হত্যাকা-ে সহযোগিতা করার জন্যে পাঁচ বছরের কারাদ-াদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, লিটন শেরপুর সদর উপজেলার দোরিপাড়া গ্রামের আজিজুল হকের মেয়ে সখিনা খাতুনকে বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্যে চাপ দিয়ে আসছিলো।
পরে লিটন সখিনার কাছে ২০ হাজার টাকা দাবি করে। সখিনা এই টাকা দিতে না পারায় লিটন, তার দুই ভাই ও মা মিলে সখিনার ওপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ২০০৪ সালের ৭ মে তাকে হত্যা করা হয়।
সখিনার ভাই এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ চারজনের নামে চার্জশিট দাখিল করে।
শেরপুর নারী ও শিশু নির্যাতন আইনের বিচারক আশিস রঞ্জন দাস ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার দুপুরে এ রায় দেন।
