২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

সাভারের টঙ্গী - আশুলিয়া সড়কে সোমবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতরা হলো, বাস চালক জুলহাস (২৪), হেলপার মোহাম্মদ আলী (২০) ও অজ্ঞাত এক গার্মেন্টস শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে মরাগাং নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে অপর একটি কভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে বাসটি রাস্তা থেকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক ও হেলপার নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আহতদের সাভার, টঙ্গী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, খবর পেয়ে থানা, ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।