২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশু ও দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জে সোমবার পানিতে ডুবে এক শিশু ও টিউবওয়েল পাইপ বসানোর সময় পেটে পাইপ ঢুকে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এলাকাবাসী ও  হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে শহরের মাঠপাড়া এলাকার একটি পুকুরের পাশে খেলতে গিয়ে সুমন (৯)  পা ফসকে পানিতে পড়ে  যায়। পরে ভাসমান অবস্থায়  তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে, শহরের খালইস্ট এলাকায় সোমবার সকালে টিউবওয়েলের পাইপ বসানোর সময় নিচ থেকে হঠাৎ পাইপ ওপর দিকে ওঠে হোসেনের (২২) পেট দিয়ে ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা  যায়।