২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শাশুড়ির লাঠির আঘাতে জামাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে রোববার রাতে শাশুড়ির লাঠির আঘাতে জামইয়ের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মৃতের নাম জুলফিকার হোসেন।

হাসপাতাল সূত্র জানায়, পারিবারিক কলহের কারণে জুলফিকারের স্ত্রী পারভিন সম্প্রতি রাগ করে বাপেরবাড়ি চলে আসে। রোববার সকালে জুলফিকার তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি সুলতানপুরে আসেন। এ সময় শাশুড়ি দরজার ডাসা দিয়ে সজোরে আঘাত করে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে তার মৃত্যু হয়। জুলফিকারের বাড়ি যশোরের দাইতলা গ্রামে। তার বাবার নাম আবুবক্কর সিদ্দিক।