পটুয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে ১ জনের ফাঁসি
পটুয়াখালীতে একটি আদালতে সোমবার স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর সিকদারকে ফাঁসির আদেশ দিয়েছে।
পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. মজনুল আহসান জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, পটুয়াখালীর সদর উপজেলার হাজীখালী গ্রামের মো. জাহাঙ্গীর সিকদার ২০০০ সালের ৩০ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী হেমেলা বেগমকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
