পহেলা বৈশাখের কনসার্টে র্যাবের নির্যাতনে আহত ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুক্রবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে র্যাব এর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতা মারাত্মক আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল নেতার নাম জামাল ওরফে দীপু।
কনসার্টে ঢোকার সময় বিকেল ৫ টায় কথা কাটাকাটির এক পর্যায়ে র্যাব তিন জনকে প্রচ- মারধর করে। মারধরের এক পর্যায়ে জামাল জ্ঞান হারায়। হাসপাতালে পাঠানোর পর রাত ৯টায় তার জ্ঞান ফেরে। সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জামাল বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ছাত্রদলের সহ - সমাজসেবা সম্পাদক। আহত অন্য দুজন হলেন দেলোয়ার এবং সাইদুর।
