২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে মাওয়া ফেরি ঘাটে যানজট

মুন্সীগঞ্জের মাওয়া ফেরি ঘাটে শনিবার সকাল থেকে নতুন নির্ধারিত ভাড়ায় যানবাহন পারাপার না হওয়ায় ফেরি ঘাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে মাওয়া ফেরি ঘাটে অচলাবস্থা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা জানান, পরিবহন শ্রমিকদের প্রতিবাদের মুখে তারা একরকম অসহায় হয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা এক সমঝোতা বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা যায়।

বিআইডব্লিউটিসি’র ডিজিএম মোশারফ হোসেন বিডিনিউজকে  জানান, তিন দফা তেলের দাম বাড়লেও গত তিন বছরে এই প্রথম বাড়ানো হয়েছে গড়ে মাত্র ১৪ শতাংশ। কিন্তু পরিবহন মালিকরা বলছেন, হঠাৎ করে এ ভাড়া বাড়ানো অযৌক্তিক।

পুলিশ জানায়, ফেরি ঘাটে যানজটের কারণে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভোর ৬টা থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতির শুরু হয়েছে।