২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির জামে মসজিদে বিস্ফোরণে আহত ৯

ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত জামে মসজিদের ভেতরে শুক্রবার দু’টি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে নয়জন আহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মসজিদের প্রধান ধর্মীয় নেতা ইমাম বুখারী সাংবাদিকদের জানান, মসজিদ কমপ্লেক্সের ভেতরে স্থানীয় সময় বিকেল ৫টায় পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর বুখারী ও অন্যান্য ধর্মীয় নেতা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ঠিক কি কারণে শুক্রবারের জুমআ’র নামাজের পর ওই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

দিল্লি পুলিশ প্রধান কে কে পল জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আটজন সামান্য আহত হয়েছেন।

মার্চ মাসে হিন্দুদের পবিত্র নগরী বারানাসীতে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়। এছাড়া ২০০৫ সালের অক্টোবরে দিল্লিতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় ৬০ জনেরও বেশি লোক নিহত ও বহু আহত হয়।