মিরপুরে গলাকাটা লাশ উদ্ধার
পুলিশ মিরপুর এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকান্ডের প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়নি।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
