২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বরাইবাড়ী বাজার থেকে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

গ্রেপ্তারকৃতরা হল- কুড়িবিশ্বা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক রোকুনুজামান (২৮) ও সাউপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম (৫২)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।