কানসাট হত্যাকা-ের প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আবারো পুলিশের হাতে গ্রামবাসী হত্যার বিচার দাবিতে ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্র জোট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।
এছাড়া ধর্মঘটের সমর্থনে ছাত্র ইউনিয়ন ১৪ এপ্রিল শুক্রবার পয়লা বৈশাখ সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল এবং কালো ব্যাজ ধারণ করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে।
এদিকে কানসাটে কৃষক হত্যাকা-ের বিচারের দাবিতে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল এবং সমাবেশ করেছে। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের পর তারা অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহমুদুল হায়দার রোটন প্রমুখ।
নির্যাতনবিরোধী ছাত্র--ছাত্রীদের ব্যানারেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। তারা শনিবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ক্লাস বর্জন ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে কানসাটের ঘটনার দোষীদের বিচার এবং বিদ্যুতের দাবিতে আন্দোলনরত নিরীহ গ্রামবাসীকে সাহায্যের জন্যে সাংস্কৃতিক সংগঠন প্রপদ ডাকসুর সামনে ব্যানার প্রদর্শন এবং লিফলেট বিতরণ করে। তারা গ্রামবাসীকে সাহায্যের জন্যে অর্থ সংগ্রহ করছে।
