২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক মামুন চৌধুরীর অপসারণ দাবিতে বিভাগে ১ ঘন্টা অবস্থান ধর্মঘট

ঢাবি’র মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার   শিক্ষক মামুন চৌধুরীর অপসারণ দাবিতে বিভাগে এক ঘন্টা অবস্থান ধর্মঘট করেছে। শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টা থেকে অনশন করার কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

অবস্থান ধর্মঘটের সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার আহমেদ শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অভিযোগ শোনেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মামুন আহমেদ, বিভাগীয় শিক্ষক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মাহমুদ হাসান এবং ওয়াহিদা হক।   

সহকারী প্রক্টর মামুন আহমেদ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, অভিযুক্ত ওই শিক্ষককে চতুর্থ বর্ষের কোনো ক্লাস, পরীক্ষা কমিটি ও ভাইভা পরীক্ষায় রাখা হবে না। শিক্ষার্থীরা এসময় তাদের দাবিতে অটল থাকে এবং বলে, মামুন চৌধুরীর অপসারণ শুধু চতুর্থ বর্ষ নয়, পুরো বিভাগের দাবি।

বিভাগীয় চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।