২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

সূত্র জানায়, ধামরাই থানার চৌহাট গ্রামের আহম্মদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪০) মঙ্গলবার রাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে সাভার সিএমএইচে ভর্তি করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সাভারে বুধবার পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

অপর ঘটনায় সাভারের ডেন্ডাবর এলাকার দ্বিজেন্দ্র নাথের মেয়ে মেগাদী (১৮) কীটনাশক পান করে আত্মহত্যা করে। অষ্টম শ্রেণীর ছাত্রী মেগাদী মঙ্গলবার সকালে বড় বোনের ওপর অভিমান করে, ঘরে থাকা কীটনাশক পান করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উভয় ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।