২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ক্ষমতাসীন বিএনপি’র ২ গ্র“পের একই স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বরিশাল জেলার হিজলা উপজেলা চত্বরে ক্ষমতাসীন দলের দুই গ্র“প সভা আহ্বান করলে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

স্থানীয় সূত্র জানায়, বিএনপি সাংসদ মোশাররফ হোসেন মঙ্গুর সাথে মনোনয়ন নিয়ে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীনের বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে মঙ্গু গ্র“প জয়নাল গ্র“পের এক নেতাকে বহিস্কারের নোটিশ দেয়। ওই নোটিশ প্রত্যাহারের দাবীতে জয়নাল গ্র“প উপজেলা চত্বরে সমাবেশ আহ্বান করে। পরে মঙ্গু গ্র“পও পাল্টা সভা আহ্বান করলে উত্তেজনা দেখা দেয়। ফলে সংঘর্ষ রোধে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।