২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পৃথক ঘটনায় মহিলাসহ ২ খুন

পাবনায় মঙ্গলবার পৃথক ঘটনায় মহিলাসহ দুজন খুন হয়েছে। সুজানগরে স্বামী নির্যাতনে স্ত্রী খুন হয়েছে এবং শহরের শালগাড়িয়ায় সন্ত্রাসীরা এক কিশোরকে খুপিয়ে হত্যা করেছে। পুলিশ জানায়, জেলার সুজানগর উপজেলায় মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতনে মুন্নী নামের এক গৃহবধুর মৃত্যু হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পাবনা সদর উপজেলার বাকচিডাঙ্গী গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে মুন্নী খাতুনের সাথে সুজানগর উপজেলার মানিকদি গ্রামের সাদেক আলীর বিয়ে হয়। যৌতুকের দাবীতে মঙ্গলবার রাতে স্বামী সাদেক নির্যাতন চালালে মুন্নীর মৃত্যু হয়।

অপর ঘটনায় একই দিন দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গাংকোলা গ্রামে মোহন নামে এক কিশোরকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বাড়ি ফেরার পথে টিবি হাসপাতালের কাছে ৫/৬ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে। নিহত মোহন গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।