চাঁদপুরে এনডব্লিউডি ফোন সার্ভিস ২দিনের মধ্যে চালু হবে
যান্ত্রিক ত্র“টির কারণে চাঁদপুরের সাথে দেশের অন্যান্য অংশের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এনডব্লিউডি টেলিযোগাযোগ সার্ভিস আগামী দুদিনের মধ্যে আবার শুরু হতে যাচ্ছে।
চাঁদপুরের হাজীগঞ্জ মাইক্রোওয়েভ রেডিও লিংকে কারিগরি ত্র“টির কারণে চাঁদপুরের সাথে দেশের অন্যান্য অংশের এনডব্লিউডি টেলিযোগাযোগ সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিদ্যমান রেডিও লিংকটির ত্র“টি সারানো সম্ভব হবে বিধায় ইতোমধ্যে নতুন একটি রেডিও লিংক স্থাপনের কাজ জরুরি ভিত্তিতে চলছে বলে মঙ্গলবার বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদিনের মধ্যে নতুন রেডিও লিংকটি স্থাপনের মাধ্যমে এনডব্লিউডি সার্ভিস পুনরায় চালু করা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্যে বিটিটিবি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।
