২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মিভূত

ভোলার চরফ্যাশন উপজেলার স্থানীয় একটি বাজারে মঙ্গলবার ভোরে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০টি দোকান ভস্মিভূত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

স্থানীয়রা জানায়, বাজারের একটি দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

দমকল বাহিনী সূত্র জানায়, ভোর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যেই বাজারের দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।