২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার স্পেকট্রাম ট্রাজেডির এক বছর

স্পেকট্রাম স্যুয়েটার ফেক্টরির বিয়োগান্তক ঘটনার এক বছর পূর্তি মঙ্গলবার পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংস্থা  প্রতীক অনশন, ট্রাকে করে লিফলেট বিতরণ, মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন, সমাবেশ ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

গত বছরের ১১ এপ্রিল স্পেকট্রাম স্যুয়েটার ফ্যাক্টরির ভবন ধসে ৭৩ জন শ্রমিক নিহত হয় এবং শতাধিক শ্রমিক আহত হয়।

১৮ টি শ্রমিক অধিকার, মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠনের জোট শ্রমিক নিরাপত্তা ফোরাম দিবসটি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ব্যায্রক্র হাতেত নেয়। গত ৫ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচির মধ্যে ছিলো ট্রাকে করে লিফলেট ও পোস্টার বিতরণ। মহাখালী, মীরপুর, সাভার ও সিদ্ধিরগঞ্জসহ যেসব এলাকায় গার্মেন্টস শ্রমিক বেশি সেসব এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪ টায় প্রতীক অনশন কর্মসূচি পালন করবে।

স্পেকট্রাম ফেক্টরি সংলগ্ন বাইপাইল সড়কে কর্মজীবী নারী সন্ধ্যা ৬ টায় মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে।

আইটিজিএল-- ডব্লিউএফ’র বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল বেলা সাড়ে ১১ টায় বাইপাইলে মিলাদ মাহফিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের ভারপ্রাপ্ত মহাপরিচালক জাফরুল হাসান বলেন, দিবসটি স্মরণ করাই যথেষ্ট নয়। শ্রমিকদের জন্য কর্মস্থলের নিরাপত্তাও নিশ্চিত করা উচিত।