২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোমবার দুপুরে যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল কুদ্দুস মিয়া (৫০)।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

কুমিল্লা জেল সুপার জানান, আসামী আবদুল কুদ্দুস মিয়া রোববার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে কারাগারের ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্যে বলে। রাতে তাকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।