অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যা
গাজীপুর থেকে বুধবার অপহৃত কলেজ ছাত্রের লাশ পুলিশ রাজধানীয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে।
নিহত বদরুল আলম ভূঁইয়া গাজীপুর কলেজের ছাত্র। সে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার সালদিয়ার কামরুল আলম ভূঁইয়ার ছেলে।
বুধবার কলেজের উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে বলে পুলিশ জানায়।
পুলিশ বলে, অপহরণকারিরা বদরুলের পরিবারের কাছে তাকে ছাড়িয়ে আনার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
“বদরুলের পরিবারের সদস্যরা র্যাবকে ব্যপারটি অবহিত করলে র্যাব সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার কথা বলে” বলে পুলিশ জানায়।
এ ঘটনায় কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি।
নিহতের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
